1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ পবিত্র লাইলাতুল বরাত আল আমিন মিলু ‎বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হত্যার কোরিওগ্রাফি নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় মহিষ আটক দিগপাইত ধরনী কান্ত বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুর পুটিয়া বাজারে আলহাজ্ব মনজুর এলাহীর ধানের শীষ মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা যমুনা সার কারখানায় এসিড–পানির রহস্য: তিতাস গ্যাসের ভানুমতির খেলা… জামালপুরে ট্রাক চালক শ্রমিক পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান সরিষাবাড়ীতে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলায়, শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। অদ্য ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে এ দিবস উদযাপন করা হয়।

দিবসটির শুরুতে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি মুঃ আবদুর রহিম ও শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর উদ্দিন মোঃ আলমগীর। পতাকা উত্তোলন শেষে মানববন্ধন উপজেলা সদরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।

পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম,শিবপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া প্রমুখ ।অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক সাংবাদিক মোঃ

 

আসাদুজ্জামান আসাদ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ ছাড়াও শিবপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। অদ্য দুপুরে শিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ ইং উপলক্ষে অদম্য নারীদের কে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট