1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্স ও সিরাজগঞ্জ থানা পরিদর্শন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ সোমবার পুলিশ লাইন্স ও সিরাজগঞ্জ থানা পরিদর্শন করেছেন।সকালে তিনি পুলিশ লাইন্স সিরাজগঞ্জের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্স মেস, ব্যারাক, পুলিশ লাইন্স মসজিদ এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং শৃঙ্খলা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি সিরাজগঞ্জ সদর থানা, ০১ নং টাউন পুলিশ ফাঁড়ি ও অফিসার্স মেস পরিদর্শন করেন। সেখানে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং জনসেবামুখী পুলিশিং আরও জোরদার করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ নাজরান রউফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট