1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

নরসিংদীর বেলাব উপজেলা নির্বাচন অফিসে রোহিঙ্গা সহ ২ বাঙালি গ্রেপ্তার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর বেলাবতে অদ্য ১৩ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন,মায়ানমার এর মংডু জেলার মংডু থানার চাইলী গ্রামের নবী হোসেন এর ছেলে মোঃ আব্দুল্লাহ ওরফে ওমর ফারুক (২২)।

বর্তমানে সে কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্প নং ১৩ থানাঃ উখিয়ার বাসিন্দা। বাকি দুইজন তার সহযোগীরা হলো ১/ মোহাম্মদ আব্দুল্লাহ (৩৭), পিতা মৃতঃ অহিদুল্লাহ মাতা মোসাম্মৎ মাহমুদা বেগম,সাং রাজারবাগ থানাঃ বেলাব, জেলাঃ নরসিংদী।২/ মোঃ মাহফুজুর রহমান মাসুম (৪৫), পিতা মোঃ মজিবুর রহমান, মাতাঃ মোসাঃ লতিফা বেগম সাং রাজারবাগ, থানাঃ বেলাব, জেলাঃ নরসিংদী। জানা যায়,বেলাব উপজেলা নির্বাচন অফিসে আব্দুল্লাহ মিয়া নামে পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন করতে আসেন রোহিঙ্গা যুবক। আবেদন পত্রে তিনি বাবার নামঃ মোঃ মাহফুজুর রহমান মাছুম এবং মায়ের নামঃ লতিফা বেগম উল্লেখ করে আমলাবো ইউনিয়ন এর রাজারবাগ গ্রামের স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন। এ সময় তিনি জন্ম সনদ,নাগরিকত্ব সনদপত্র, চৌকিদারি রশিদসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। তার নথিপত্র যাচাইয়ের সময় দেখা যায়,আবেদনপত্রে তার জন্ম সনদ ও কথাবার্তার মধ্যে অসংগতি রয়েছে। ফলে কর্মকতাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ একপর্যায়ে ঐ যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন,বেলাব উপজেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম বলেন,কথাবার্তা ও কাগজপত্র দেখে আমাদের সন্দেহ হয়। পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে এক পর্যায়ে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।এ বিষয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান,আমরা ওমর ফারুক নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র করতে আসা এক রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করি। নির্বাচন কর্মকর্তার পক্ষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৪ ইং এর ১৮/২৩(২) ধারায় একটি মামলা রুজু করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট