1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

ডোমারে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বুধবার (১২নভেম্বর) সকালে উপজেলার পৌরসভায় এ কর্মসূচি শুরু হয়।

এসময় কর্মসূচিতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.ওসমান গনি,প্রাণিসম্পদ বিভাগের উপজেলা ভেটেরিনারি সারর্জন ডা.মো.জাকিরুল ইসলাম জাকির, উপ সহকারী অফিসার মমিনুর রহমান উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে ভ্যাকসিনেটর হিসেবে ছিলেন সাকিব হাসান ও চৌধুরী। ক্যাম্পেইন চলাকালীন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে প্রাণী পালন সংক্রান্ত পরামর্শও প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.ওসমান গনি জানান, পিপিআর রোগ নির্মল ও খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে মারাত্মক ছোঁয়াছে রোগ পিপিআর প্রতিরোধে বিনা মূল্যে ছাগল ও ভেড়ার মধ্যে এই টিকা প্রদান করা হয়। স্থানীয় খামারিরা বিনামূল্যে তাদের প্রাণী নিয়ে এসে টিকা গ্রহণ করেন।

তিনি আরও বলেন, “পিপিআর রোগ প্রতিবছর শীতের শুরুতে বেশি হয়।বহু প্রাণীর মৃত্যুও ঘটে, যা খামারিদের আর্থিক ক্ষতির কারণ হয়। এই টিকা প্রদান কর্মসূচির মাধ্যমে রোগের প্রকোপ অনেকাংশে কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট