1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

শাহিনুর সভাপতি ও মানিক সম্পাদক — হিলফুল ফুজুল যুব সংঘের আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

“হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে, সুন্দর সমাজ গড়ি”— এই স্লোগানকে ধারণ করে নীলফামারীর ডোমারে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংঘ’।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিস সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মানিক ইসলাম।

নির্বাচিত অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মো. নুরনবী ইসলাম ও শাহরিয়ার আহমেদ সাধন, সহ-সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম (তুফান), সাংগঠনিক সম্পাদক শাকিল শাহরিয়ার, অর্থ সম্পাদক মো. আতোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সৌরভ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফেজুর রহমান (দুখু), যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান অনিক এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহসহ মোট ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিনুর রহমান বলেন, “আমরা নবী করিম (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, মানবতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করে যাব।

”সংগঠনটির লক্ষ্য ও কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে— অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা, বনায়ন কর্মসূচি, রক্তদান ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, এবং তরুণ সমাজকে নৈতিক ও ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট