1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

আমাকে হয়রানি করতে মিথ্যা মামলা, অপপ্রচার— সবই সাজানো নাটক” বললেন অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মাহবুব জিলানী টঙ্গী গাজীপুর  প্রতিনিধি:

স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া বলেন, তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালনা করে আসছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ ও গোষ্ঠীগত কোন্দলের কারণে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করেছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন করা হোক। কেউ যেন ব্যক্তিগত প্রতিহিংসার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে না পারে।”

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে অধ্যক্ষের চেয়ারে বসা এবং রুমের সামনে নিমপ্লেটে তার নাম লাগানো এটা আইন সংগঠন নয়। প্রতিষ্ঠানের কথা না ভাবে ক্ষমতা এবং লোভে তিনি সবসময় আমার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকেরা জানান, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া একজন নিষ্ঠাবান ও অভিজ্ঞ শিক্ষা প্রশাসক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো উদ্দেশ্যমূলক বলেই মনে হচ্ছে। তাঁরা বলেন, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ দীর্ঘদিন ধরে ভালো ফলাফল ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছে, যা কিছু মহল সহ্য করতে পারছে না।

অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, এসব মিথ্যা মামলা ও অপপ্রচার বন্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হোক, যাতে শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ অক্ষুণ্ণ থাকে এবং শিক্ষক-শিক্ষার্থীরা নির্বিঘ্নে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট