1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : জামালপুর-৫ সদর আসন/ চারদিকে স্বতন্ত্র এমপি প্রার্থী হোসনেয়ারার হরিণ মার্কার প্রচার ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক রাজটিকা : অক্ষয় থাকবে কি মায়ের ললাটে! সরিষাবাড়ীতে কর্মীদের প্রচারণা বাধা হুমকি ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ জামাতের প্রার্থীর যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু ব্রিটিশদের শোষণের আইন ও ভারতের আধিপত্য বিস্তারের আইন পরিবর্তনে আমাদের আপত্তির কারণ: একটি বিশ্লেষণ আল আমিন মিলু তেতো কথা আল আমিন মিলু আজ পবিত্র লাইলাতুল বরাত আল আমিন মিলু ‎বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হত্যার কোরিওগ্রাফি

মৌলভীবাজার-৪: মাঠে নামলেন আব্দুর রব, ভোটারদের মাঝে জমে উঠছে জামায়াতের বড় আলোচনা”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

 

মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বৃহৎ নির্বাচনী বৈঠক করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আসন কমিটির পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, এবং সঞ্চালনা করেন আসন কমিটির সদস্য সচিব ও কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাসুক মিয়া। প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আব্দুর রব। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গ্রাম ও সেন্টার কমিটি গঠন, বুথভিত্তিক এজেন্ট বাছাই, ভোটারদের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করা জরুরি। তিনি আসন কমিটির সকল সদস্যকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন: শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট ইসলাম কামরুল, শ্রীমঙ্গল উপজেলা সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, কমলগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মনসুর, কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাদিকুল ইসলাম প্রমুখ।
সভায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের শতাধিক পুরুষ, মহিলা, ছাত্র-ছাত্রী নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন, এই বৈঠক আসন্ন নির্বাচনী কার্যক্রমকে শক্তিশালী ভিত্তি হিসেবে এগিয়ে নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট