1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময়

হায় মানবতা, হায় দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

এই ভূমি একদিন গান গাইত—
ধানের গন্ধে, নদীর ছায়ায়;
এখন তার বুকের নিচে
জমে আছে লাশের মতো নীরব সময়।

গণতন্ত্র আজ দেয়ালে টাঙানো মুখোশ,
স্বাধীনতার নামে বন্দী বাক্য—
যে মুখে সত্য ঝরে, সে মুখ এখন রক্তে ভেজে,
যে কলম সত্য লেখে, তা ভাঙে রাতের ভাড়াটে হাতে।

রাজনীতির মাঠে এখন লেলিহান ক্ষুধা—
দল দল করে খায় দেশ,
বিভাজনের নেশায় মত্ত নেতা,
আর জনতা—পথ হারানো হিমালয়যাত্রী,
মানবতা খোঁজে মরুভূমির ধুলায়।

ধর্মের নামে দোকান খুলেছে স্বর্গের টিকেট বিক্রেতারা—
হাতে তসবিহ, মুখে আগুন,
তারা জানে না—আল্লাহর নামে হত্যার লাইসেন্স নেই,
তবু বিক্রি হয় বিশ্বাস, পুড়ে যায় বিবেকের শহর।

নজরুল যদি থাকতেন আজ—
তাঁর বজ্রভরা কণ্ঠে হয়তো কেঁপে উঠত এই আকাশ;
আর জীবনানন্দ লিখতেন—
“এই রাত্রি, এই নিঃসঙ্গতা—
বাংলার পথে পড়ে আছে মানুষের মৃত স্বপ্ন।”

তবু কোথাও—
একটি শিশুর চোখে এখনো জ্বলে আলোর রেখা,
সে বড় হবে—
মানবতার নাম লিখবে আবার পতাকায়,
লুটে যাওয়া এই দেশ ফেরাবে সুর্যের আলোয়।

১২/১০/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট