1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

প্রতিনিধি সরিষাবাড়ী জামালপুর।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪ নং আওনা ইউনিয়নে বাটিকামারি গ্রামের ৫ নং ওয়ার্ডের মৃত আজগর আলী এর বাড়ীতে হারুনুর রশিদ হাবিব (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার দিবাগত রাতে বাটিকামারি গ্রামের নানা মৃত আজগর আলী এর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৃত হারুন রশিদ হাবিব দৌলতপুর  গ্রামের মোহাম্মদ আলী মাখন এর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী সূত্রে জানাযায়, হারুন শনিবার রাত্রি  ২ ঘটিকায় বাড়ি থেকে বাহির হয়ে আসে। সে কখন কিভাবে তার নানার  বাড়িতে  আসে এ ব্যাপারে মামী লাকি বেওয়া  কিছুই বলতে পারেন না।  ফজরের নামাজের পর ভোর ৬ ঘটিকায়  মামী লাকি বেওয়া বাড়ির রান্না ঘরে যাওয়ার সময় দেখতে পায় ঘরের  বারান্দায় হারুন ফাঁসিতে ঝুলে আছে। এসময় তাহার আত্বচিৎকারে আশেপাশের লোকজন আসে।

এবিষয়ে হারুন রশিদ এর বাবা দৌলতপুর উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ আলী মাখন বলেন, আমার ছেলের নেশার অভ্যাস ছিল। সে রাত্রি ২  ঘটিকার দিকে বাড়ি থেকে বের হয়েছে। কখন কিভাবে সে নানার বাড়িতে এসে ফাঁস দিয়ে আত্মহত্যা করে এব্যাপারে কিছু বলতে পারি না। তবে তার কোন অভিযোগ নাই বলে জানান।

এবিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন বলেন, আওনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  মিনারা বেগম ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ফাঁস থেকে লাশ নামিয়ে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন বলে জানান। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন,লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ 

০১৭১৫-৮৬৮৬৬৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট