1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে মোরেলগঞ্জ জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে
Oplus_4
মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ
অন্তরবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনমতে  জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার,ও বিভিন্ন  সংস্কারের কমিশন গুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের ১৬৬ টিপ্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক

Oplus_4

দলসমূহের সাথে আলোচনায় ৮৪টি প্রস্তাব এর সিদ্ধান্ত মতে সারাদেশের ন্যায় উপজেলা ও পৌর জমায়াত ইসলামী’র  আয়োজনে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় সমার্থক  নেতা ও  কর্মীদের উপস্থিতিতে শহরের প্রধান প্রধান সড়কে  বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বাজার কাপুডিয়া পট্টির প্রধান সড়কে উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।
অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াত আমির মো.রফিকুল ইসলাম, উপজেলা নায়েবি আমীর মাস্টার মো.মনিরুজ্জামান মনির, উপজেলা সেক্রেটারি মো.মাকসুদ খানসহ উপজেলা যুব বিভাগ ও ছাত্রশিবির এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
অপরদিকে পি আর পদ্ধতি জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে। পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ  উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এইচএম সাইফুল ইসলাম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুরা  সদস্য ইসলামী আন্দোলন প্রিন্সিপাল মাওলানা আব্দুল জাহিদ দা.বি., প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন  ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট