1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মণ্ডপে সরকারী অনুদান বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার ৭২ টি পূজা মন্ডপে সরকারী অনুদান জি,আর, চাল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।

অদ্য ২৪শে সেপ্টেম্বর ২০২৫ ইং বুধবার বিকেলে শিবপুর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন শিবপুর উপজেলা পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এদের হাতে বরাদ্দ চালের ডিও তুলে দেন। এসময় উপজেলার ৭২টি পূজা মন্ডপে ৩৬ মেট্র্রিক টন চাল দেওয়া হয়।

শিবপুর উপজেলা নির্বার্হী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী,শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর উপজেলা জামায়াতে ইসলাম এর আমির মোস্তাফিজুর রহমান কাও সার ,

শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিপ্লব চক্রবর্তী,সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী,শিবপুর উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি কিশোর কুমার,সাধারণ সম্পাদক রাজন রায়,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ,সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ সহ সকল পূজা মন্ডপ এর ,সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এর ব্যক্তিগত অর্থায়নে শিবপুর উপজেলা ৭২ টি পূজা মন্ডপে প্রতিটিতে ৫ হাজার ৫০০ টাকা করে মোট তিন লক্ষ ৯৬ হাজার টাকা পূজা উদযাপন এর জন্য অনুদান বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট