1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময়

পৃথিবীটাকে বাঁচাও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

ধোঁয়ায় ভরা শহর—
শ্বাস নিলে বুকের ভেতর মরুভূমি জমে ওঠে;
জল নেই—
মুখে কেবল ধুলো, নোনতা ক্ষুধার গন্ধ।

বাজারের আগুনে পুড়ে যায়
রাত্রির আকাশ—
খুন, চাঁদাবাজি, লাশের দাহন
গোপনে ভাসিয়ে দেয় নদীর কালো ঢেউ।

মাজারের ভাঙা ইট—
ধর্মের নামে লুটতরাজ,
মানুষের মুখে মুখে মৃত্যুর কর্কশ শব্দ।

দূরে দূরে যুদ্ধের শঙ্খ বাজে—
পরমাণুর আগুন যেন শালিকের ডানায়
ভয়ের ভার হয়ে বসে;
প্রকৃতি তার বিবর্ণ নৈঃশব্দ্যে
অচেনা সংকেত রেখে যায়।

আমি বসে থাকি অন্ধকারে—
চিন্তায় ডুবে যাই,
বাঁচব নাকি মরব বুঝি না।
একদিনের জন্যও যদি
নির্জন বাতাসে শ্বাস নিতে পারি—
তবে মনে হয়, এ পৃথিবী এখনো আমার।

হে ঈশ্বর—
আমাদের এই বিষণ্ণ গ্রহটাকে
আবার সবুজ করে দাও—
একফোঁটা জলের মতো,
একফালি নীল আকাশের মতো,
একটা শান্ত সকাল
যেখানে ঘাসের ডগায় শিশির ঝরে।

২২/০৯/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট