1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

সরিষাবাড়ীতে দুর্গাপূজার প্রতিমা ভাঙ্চুর, আটক-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়ায় শ্রী শ্রী কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারোও পুজা অনুষ্ঠিত হবে। এজন্যে তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মান শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরে একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করে।

তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন জানান, রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনার অভিযোগে হাবিবুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন- এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট