1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

অসহায় ও পথ শিশুদের নিয়ে গড়া গ্লোবাল কিডস স্কুলের কার্যক্রম পরিদর্শন ও সহযোগিতা প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

মুহাম্মদ শামীম রেজা, টঙ্গী প্রতিনিধি :

অসহায় ও পথশিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত গ্লোবাল কিডস স্কুল সম্প্রতি এক বিশেষ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তীর সামনে খোলা আকাশের নীচে মাদুল বিছিয়ে অস্থায়ী ভাবে চলা এই স্কুলের কার্যক্রম পরিদর্শনে আসেন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, দৈনিক ঝুমুর পত্রিকার সম্পাদক মাসুদ আলম, শিক্ষিকা খাদিজা আক্তার মৌমি,সুমি ইসলাম সহ এলাকার কয়েকজন সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় তারা স্কুলের শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও বিনোদনমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানায়।

অতিথিরা স্কুলের উদ্যোগকে প্রশংসা করে বলেন, “পথশিশুদের আলোর পথে আনার এই উদ্যোগ সত্যিই অনুকরণীয়। সমাজের সবাই এগিয়ে এলে এই শিশুরাও আগামী দিনে দেশ ও জাতির সম্পদে পরিণত হবে।”

পরিদর্শন শেষে অতিথিরা স্কুলের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক ও সামগ্রীগত সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান জিলানী ও মুহাম্মদ শামীম রেজা জানান, গ্লোবাল কিডস স্কুল শুধু শিক্ষা নয়, বরং শিশুদের মানবিক মূল্যবোধ, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দিয়ে কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট