1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

নরসিংদীর শিবপুরে আপন চাচাতো দুই ভাইকে হত্যার পালাতক মুল আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে বাড়ির টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

 

 অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার বেলা ১২টায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত দিদারুল ইসলাম (২৬) শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন এর বৈলাব গ্রামের মামুন মিয়ার ছেলে। এসময় তার দেখানোমতে হত্যাকান্ডে ব্যবহৃত চুরাটিও উদ্ধার করে পুলিশ। উপজেলার বৈলাব গ্রামের আসাদুজ্জামান মন্টু মিয়া ও মামুন মিয়া সম্পর্কে আপন দুইভাই। মামুন মিয়ার বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি আসাদুজ্জামান মন্টু মিয়ার বাড়ির ওপর দিয়ে প্রবাহিত হয়। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় চাচা মামুন ও তার দুই ছেলে দিদারুল ইসলাম ও বিদ্যুৎ মিয়া চাপাতি ও ছুরা নিয়ে মন্টুর বাড়িতে অনধিকার প্রবেশ করে সোহাগ ও রানার ওপর ছূরা দিয়ে অতর্কিত হামলা চালানোর কারণে ঘটনাস্থলেই রানা নিহত হয় এবং অপর ভাই সোহাগকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মোঃ রায়হান সরকার এর দিকনির্দেশনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন এর সার্বিক পরিকল্পনা ও সহযোগিতা সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল নরসিংদী, ঢাকা, সিলেট, হবিগঞ্জ সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর মহাসড়ক থেকে হত্যাকান্ডের মূল আসামি দিদারকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তার দেখানোমতে তার বাড়ির পাশে পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরাটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ,১০/৯/২৫ ইং বুধবার টিউবওয়েলের পানি প্রবাহ মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা মামুন মিয়া ও এর চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় নিহত হন চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টু মিয়ার ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদ হোসেন রানা (৩৫)। শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আফজাল হোসেইন বলেন অপরাধ করিলে সাজা পেতে হবে সে যে কেউ হোক কোন প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না। অপরাধ দমন করিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট