1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক ঈশ্বরদীতে ‘আলেয়া বেগমের চাঁদাবাজিতে অতিষ্ঠ ‎হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআনের আলোয় রমজানের তাৎপর্য: আলোচনা সভা ও ইফতার মাহফিল” রোকনপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আটক ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বকশিগঞ্জে আনন্দ র‍্যালি ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। এর আগে পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহ সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক,সহ সভাপতি মো. মোতালেব সরকার, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।

বক্তারা বলেন, ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন এবং তাঁর নেতৃত্বে দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করে দল পরিচালনা করছেন। বক্তারা আরও বলেন, বিএনপি ১৮ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তারা সবাইকে সচেতন থাকার আহ্বান জানান, যাতে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট