1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

সিরাজগঞ্জে ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহিল কাফি কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 নাজমুল হাসান রাজ সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের মামলার আসামী মোঃ আব্দুল্লাহিল কাফি (২৪) স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ সদর থানার আমলী আদালতের পেশকার হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামী আব্দুল্লাহিল কাফি সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র এবং সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচিল গ্রামের মাজেদা খাতুন আদালতে অভিযোগ করেন, আসামী কাফি দীর্ঘদিন ধরে তাকে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করে। একপর্যায়ে বিয়ের আশ্বাসে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে পুলিশ আসামীকে গ্রেফতারের চেষ্টা চালায়। অবশেষে মঙ্গলবার কাফি আদালতে হাজির হলে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক উদ্দিন বলেন, আসামী আব্দুল্লাহিল কাফি দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং একাধিকবার ভুক্তভোগীকে শারীরিকভাবে নির্যাতন করে। এজাহারের পরিপ্রেক্ষিতে আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে আজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি প্রতারণা ও যৌন নির্যাতনের একটি গুরুতর ঘটনা। ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

০৩-০৯-২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট