1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

দুর্গাপুরে সিএনজি-ভুটভুটি সংঘর্ষে একজনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

 

রাজশাহী জেলা প্রতিনিধি: মোঃ মাসুদ রানা তুষার

রাজশাহীর দুর্গাপুরে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি সিএনজি কিশোরপুর বাজারের পূর্ব পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের আসনে থাকা যাত্রী আফজালের মুখমণ্ডল থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আফজালের চাচাতো ভাই মামুন (১৮), দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩) গুরুতর আহত হন। বর্তমানে তারা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর সিএনজি ও ভুটভুটি উল্টে যায় এবং চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভুটভুটি জব্দ করা হয়েছে এবং নিহতের চাচা কোরবান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট