1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সাংবাদিক বাবুল রানার অকালমৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানার অকাল মৃত্যুতে শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধায় মধুপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মধুপুর বার্তা২৪ ডটকম-এর সহযোগী সম্পাদক বাবুল রানা গত মঙ্গলবার স্টোকজনিত কারনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে এ সভার আয়োজন করেন মধুপুর উপজেলা প্রেসক্লাব ও মধুপুর বার্তা ২৪ পরিবারে নেতৃবৃন্দ। শোকসভা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ । শোকসভা ও আলোচনা সভা শুরুর আগে মরহুম বাবুল রানার নিজএলাকা বাগবাড়ী তাদের পারিবারিক কবরস্থানে গিয়ে প্রেসক্লাবের সদস্যরা মরহুম বাবুল রানার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষ করে প্রেসক্লাবে এসে সকল সদস্য শোক সভায় অংশ গ্রহন করেন। কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শোক সভা শুরু হয়।
শোক সভায় বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম বাবুল রানার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন সাংবাদিকতার এক নিবেদিতপ্রাণ। বাবুল রানা সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন মানুষ ছিলেন। সমাজ ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য আমিনুল ইসলাম মারুফী।
সভায় প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট