1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

নাজমুল হাসান রাজ  সিরাজগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি পশ্চিম পাড়া গ্রামের জন্মগতভাবে বিকলাঙ্গ ও বোবা প্রতিবন্ধী শাকিলের (২৫) পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

শারীরিকভাবে মারাত্মক অসুস্থ এই অসহায় যুবকের ওজন বর্তমানে মাত্র ৭ কেজি। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা শাকিলকে চিকিৎসা দিতে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। একইসাথে একটি মেডিকেল টিম শাকিলের বাড়িতে উপস্থিত হয়ে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুরে শাকিলকে তার মা শাহিদা খাতুনের কোলে দেখে আবেগাপ্লুত হন মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তার পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়াতে এসেছি। দলের পক্ষ থেকে আমরা সবসময় এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো। একইসাথে আমি সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বিত্তশালী, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে শাকিলের চিকিৎসা এবং প্রতিবন্ধী ছেলের মা অসহায় শাহিদা খাতুনকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ এম এ লতিফ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা ফাহিম আহমেদ, শহর বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা হোসাইন আহমেদ রনি, যুবনেতা পাপ্পু শেখ, হাবিব।।

মানবিক এ উদ্যোগে উপস্থিত স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মির্জা মোস্তফা জামানের এ কার্যক্রমকে প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট