1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন

শ্রাবণের গোপন নীলিমায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

শ্রাবণের শেষে—
যখন আকাশ ভরে ওঠে কালো মেঘে,
দূর বনের গহীন থেকে ভেসে আসে অচেনা সুর;
মনে হয়— বহু জন্ম আগে কারো ভাঙা স্বপ্ন
আজও ঝরে পড়ে মাটির বুকের উপর।

মেঘেরা তখন অস্থির নদীর মতো—
ঢেকে ফেলে আমার চোখের অনন্ত পথ;
শিশির ভেজা ঘাসের ভিতর
জেগে ওঠে অচেনা পদচিহ্ন—
গোপন আলোয় ঝলসে ওঠা স্মৃতির মতো।

আমি কিছু বুঝি না—
তবু বুকের গভীরে রিমঝিম সুরে বাজে অবিরাম;
যেন অস্থিরতার ভেতরেই অঙ্কুরিত হয় শান্তি,
যেন অশ্রু মিশে যায় শ্রাবণের গোপন নীলিমায়।

কোনো এক মেঘালয়ের স্নিগ্ধ কোলে—
আমি শুয়ে থাকি;
আকাশ তখন ধূসর শাড়ির ভাঁজে
আমাকে ঢেকে রাখে—
শত জনমের ক্লান্তি ভেসে যায় ধীরে ধীরে
একটুকরো রিমঝিম গানের ভেতর।

২৪/০৮/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট