1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ঈশ্বরদীতে কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সর তালা ভেঙে দানের টাকা চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

মুশফিকুর রহমান  ঈশ্বরদী সংবাদদাতা : 

পাবনার ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সর তালা ভেঙে গতকাল রাতে যে কোন সময় সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে চোর।  সোমবার (১৮ আগস্ট) সকালে গোরস্থানের খাদেম মো. খলিলুর রহমান দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কমিটির সকলকে মোবাইলে অবহিত করলে কমিটির বেশ কয়েকজন উপস্থিত হয়ে দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে এবিষয়ে কমিটির পক্ষ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের খাদেম মো. খলিলুর রহমান জানান, আমি দীর্ঘ ৪৫ বছর ধরে এই গোরস্থানে সততা ও নিষ্ঠার সঙ্গে খাদেমের দায়িত্ব পালন করে আসছি।ইতোমধ্যে তিনবার দান বাক্স ভেঙে চোরেরা টাকা নিয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, এবার আরও মজবুত করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। সেই দান বাক্স ভেঙে চোরেরা দানের সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে। ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের সচিব মাজহারুল ইসলাম বলেন, এর আগেও দুইবার দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়। এবার ১৬ হাজার টাকা ব্যয় করে দুই স্তরের দান বাক্স তৈরি করা হয়েছিল। এলারাম তালাসহ দানবাক্সে আরও দুইটি তালা লাগানো ছিলো। দান বাক্সর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো রয়েছে। গত রাতে যেকোনো সময় চোরেরা দানবাক্সের তালা ভেঙে দানের টাকা চুরি করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট