1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

অবরুদ্ধ গণতন্ত্র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

পথের ধুলোয় পড়ে আছে ছিন্ন পতাকা,
যেন স্বাধীনতার রক্তমাখা কাপড়
আজ আর কারও বুক উষ্ণ করে না।

নির্বাচনের নামে জ্বলছে শ্বাপদের উল্লাস—
ভোটকেন্দ্রের আঙিনা আজ বন্দীশাল,
বন্দুকের নলেই গণতন্ত্রের স্বাক্ষর খোঁজা হয়।

শহরের দেয়ালে দেয়ালে পোস্টারের হাসি
ঢেকে রাখে লাশের গন্ধ—
গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি
নিত্যদিনের সংবাদ হয়ে গেছে আজ।

বিদেশী শক্তির লোভী চোখ
পৃথিবীর মানচিত্রে আঁকে নতুন হিসাব,
আর আমাদের নেতারা
কেবল পুতুলের মতো নাচে তাদের অঙ্গুলিহেলায়।

বিরোধী কণ্ঠস্বর চেপে ধরা হয়
সাইরেনের শব্দে,
মিছিলের শ্লোগান গিলে ফেলে
টিয়ার গ্যাসের ধোঁয়া।

বিচারহীনতার অন্ধকার গুহায়
হারিয়ে যায় নিরপরাধের আর্তনাদ—
সেখানে সত্য কেবল নীরব,
মিথ্যা মঞ্চের আলোয় রঙিন বক্তৃতা দেয়।

জনগণের চোখে জমে ওঠে তীব্র হতাশা,
তবু তারা তাকিয়ে থাকে আকাশের দিকে—
হয়তো একদিন সত্যিই ভোর হবে,
নতুন সূর্যের আলোয়
এই রক্তাক্ত পথ ধুয়ে যাবে।

১৮/০৮/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট