1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ছেলের বাপের দল বনাম মেয়ের বাপের দল ৩ : ১ গোলে ম্যাচ জিতে খাসি নিল মেয়ের বাপের দল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

কামরুল হাসান :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বাঁশবাড়ী উ”চ বিদ্যালয় মাঠে ১৬ আগস্ট শনিবার বিকেলে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ছেলের বাপের দল বনাম মেয়ের বাপের দলের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় ছেলের বাপের দুর্গে হানা দিয়ে ৩:১ গোলে ম্যাচ জিতে পুরস্কার হিসেবে খাসি নিল মেয়ের বাপের দল। পুরস্কারের খাসিটি রোববার জবাই দিয়ে উভয় দলের মধ্যে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হবে।
জানা যায়, ওই ইউনিয়নের রঘুনাথপুর মধ্য পাড়ার মন্ডল বাড়ীর সোহেল মন্ডল ও শামীম মন্ডল (দুই ভাই) এ ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজন করে। ওই ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচটিতে ছেলের বাপের দল ও মেয়ের বাপের দলের অধিনায়কত্ব করে যথাক্রমে শামীম মন্ডল ও সোহেল মন্ডল। অতিরিক্ত সময় ৫ মিনিটসহ মোট ১ ঘণ্টা ৫ মিনিটব্যাপী অনুষ্ঠিত ম্যাচে ৩:১ গোলে ম্যাচ জিতে মেয়ের বাপের দল। পুরস্কার হিসেবে খাসি পেল তারা। রোববার ওই খাসিটি জবাই দিয়ে উভয় দলের মধ্যে এক প্রীতিভোজও অনুষ্ঠিত হবে। তবে খেলায় হাত দিয়ে গোল দেয়ার চেষ্টার অপরাধে মেয়ের বাপের দলের সবুজ নামের এক খেলোয়াড় লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছে। আর ছেলের বাপের দলের আনোয়ার নামের এক খেলোয়াড়কে মাথায় পানি ঢালতে হয়েছে। কেউ বলছে প্রচ- গরমে আবার কেউ বলছে গোল শুধানোর অতিরিক্ত চাপে এমনটা হয়েছে। এ ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচটির দর্শক হিসেবে স্বে”ছাসেবক দলের নেতা মামুন আল আছাদ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও মইফুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন সেলিম ও রাশেদ ফকির, শ্রমিক দল নেতা আনছার আলী ও আমজাদ আলীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী-পুরুষ উপভোগ করে। ম্যাচটি পরিচালনা করে বিদ্যুৎ হোসাইন।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট