1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রক্তের কার্নিভাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

আজকে তুমি এক অচেনা জনতার মঞ্চে—
রক্তের কার্নিভালে প্রধান প্রদর্শনী,
যেখানে হাতুড়ি, বাঁশ, ইট—
সবাই তোমার শরীরে স্বাক্ষর রাখছে
যেন এই যুগের নিষ্ঠুর শিল্পীরা
নিজেদের সেরা ক্যানভাসে রঙ মাখাচ্ছে।

আমি দূর থেকে দেখি—
আলোর বদলে স্ক্রিনের নীল আলো জ্বলে,
আমার আঙুলে শাটার চাপা পড়ে,
মানুষের মৃত্যু পিক্সেলে বন্দি হয়
যেন ট্রফি সাজানোর মতো করে
টাইমলাইনে তুলে দিই।

পুলিশ দাঁড়িয়ে থাকে—
তাদের চোখে কোন বিস্ময় নেই,
শুধু শীতল পাহাড়ের মতো নিশ্চলতা,
যেন আইন এখন শুধু একটি ছায়া—
যা মাটিতে পড়ে আছে, অথচ
কাউকে আর ছুঁতে পারে না।

জনতা হাততালি দেয়—
তাদের কণ্ঠে বিজয়ের গর্জন,
যেন ন্যায়বিচার নয়,
প্রাচীন রোমের কলোসিয়ামে
সিংহ ও মানুষের রক্তখেলাই ফিরে এসেছে।

কিন্তু আমি জানি—
আগামীকাল হয়ত তুমি নও, আমি,
বা আমার মায়ের চোখে জল ধরা কোনো নারী,
যে ভুল সময়ে
ভুল রাস্তায় পা দিয়েছিল।

আমি আকাশের দিকে থুতু ফেলি—
আর তা ফিরে এসে
আমার মুখে ঝাপটা মারে,
মনে করিয়ে দেয়—
এই ঘৃণার বীজ আমরা সবাই বুনছি,
আর ফসল তুলব নিজের বুকের ভেতরেই।

এই শহরে এখন
মানুষের মৃত্যুর ওপর দিয়ে
লাইক, শেয়ার, হাসির ইমোজি ভাসে,
যেন মানবতা শুধু একটা পুরোনো শব্দ—
যা অভিধানের ধুলোয় চাপা পড়ে আছে।

আমি স্বপ্ন দেখি এক দিনের—
যখন মবের স্লোগানের বদলে
শোনা যাবে—
“থামো, এ হাত মানুষ মারার জন্য নয়।”

১৬/০৮/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট