1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ১ম ধাপে ৪৩২ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে
মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিরাপদ পানির সংকট মোকাবেলায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে ১ম ধাপে ৪৩২টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। 
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় মঙ্গলবার ১৪ ই (আগষ্ট) বেলা ১১টায়  উপজেলা চত্বরে  আয়োজিত অনুষ্ঠানে এসব পানির ট্যাংক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। 
এছাড়া উপস্থিত ছিল সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, জাগরণী চক্র ফাউন্ডেশন প্রকল্পের প্রজেক্টর ম্যানেজার আব্দুল মান্নান,ইউনিট ম্যানেজার মোঃ জিল্লুর রহমানসহ জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধিগন।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্থিতিস্থাপকতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সৃজন প্রকল্প (BMZ 6635) এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন BMZ এবং NETZ বাংলাদেশ।
এসময় প্রধান অতিথি বলেন,জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। পানির ট্যাংকি বিতরণের মাধ্যমে এসব পরিবার নিরাপদ পানি সংরক্ষণ করতে পারবে, যা তাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
জাগরণী চক্র ফাউন্ডেশন প্রকল্পের মোরেলগঞ্জ উপজেলার প্রজেক্টর ম্যানেজার আব্দুল মান্নান বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুধু পানি সরবরাহ নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাগরণী চক্র ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার মোঃ জিল্লুর রহমান জানান, নিরাপদ পানি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তাই তারা ধাপে ধাপে আরও হাজারো পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় উপকারভোগীরা এ কার্যক্রমের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন ও অর্থায়নকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট