1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরিষাবাড়ীতে কাচা রাস্তা পাকা করার দাবি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ।

 জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪ নং আওনা ইউনিয়নের  ৩ নং ওয়ার্ডের কাশিনাথপুর পূর্ব পাড়া ঠান্ডু মিয়ার বাড়ি থেকে বাদল মেম্বারের বাড়ী হয়ে  উত্তর পাড়া দুলাল  মাষ্টারের বাড়ীর সামনে দিয়ে নাথের পাড়া ভিতর দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাচা রাস্তা  জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরোজমিনে গিয়ে দেখা যায়,  ৪ নং আওনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাশিনাথপুর পূর্ব পাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে বাদল মেম্বারের বাড়ী হয়ে উত্তর পাড়া দুলাল মাস্টারের বাড়ির সামনে দিয়ে নাথেরপাড়া গ্রামের ভিতর দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় জনসাধারণের চলাচলে দীর্ঘ দিন যাবৎ দূর্ভোগ পোহাতে হচ্ছে।

কাচা রাস্তার কোথায় কোথায় মাটি গর্ত হয়ে উচু নিচু বা নিচের দিকে ধসে গিয়ে জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রায় ৫/৬টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকে। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক সাধারণ জনগণ ছাড়াও হাট বাজারের লোকজন যাতায়াত করে। উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য এই রাস্তাটি

একমাত্র রাস্তা। এই এলাকাটি ফসলের ভান্ডার হিসেবে খ্যাত। কিন্তু কৃষকগণ তাদের উৎপাদিত ফসল গুলো রাস্তাটি পাকা  না থাকার কারনে এ এলাকায় মহাজন ও ফরিয়াগণ আস্তে চায় না।  এর ফলে একদিকে কৃষক হারাচ্ছে তাদের ন্যায্য মুল্য অপরদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। ঐ রাস্তা দিয়ে জরুরি মুহুর্তে রোগি ও  প্রসুতি  মা বোনদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির দিনে রাস্তায় একহাটু কাঁদা জমে  চলাচলের দারুন বিঘ্নিত হয়।

এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মোঃ  নূরে আলম পালোয়ান ও মোঃ মিজানুর রহমান  প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি রাস্তাটি পাকা করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটির আইডি নম্বর থাকলে এবং আগামীতে প্রজেক্ট আসলে পরিমাপ করে প্রাক্কলন তৈয়ার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ 

০১৭১৫-৮৬৮৬৬৮ 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট