1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মোঃ শামছুল আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মনোনীত হয়েছেন শিক্ষক নেতা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মোঃ শামছুল আলম। তিনি শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি পূর্বে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে শ্রীমঙ্গল উপজেলার শিক্ষক-কর্মচারীদের ভালোবাসায়।
সম্প্রতি বাবেশিকফোর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন ও মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
শিক্ষকদের দাবি দাওয়া আন্দোলন ও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে তাঁর ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ফোরামের কেন্দ্রীয় কমিটি তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।
এ বিষয়ে সিনিয়র শিক্ষক মোঃ শামছুল আলম বলেন, বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে মনোনয়ন আমার জন্য গৌরবের। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বজায় রেখে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট