1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সরিষাবাড়ীতে ২২৭ শিশুর মাঝে শিক্ষা স্বাস্থ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ২২৭ শিশুর মাঝে শিক্ষা স্বাস্থ্যসামগ্রী ও ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে ব্যাপিষ্ট এইড -বিবিসিএফ পরিচালনায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ী’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণএবং ফলজ ও বনজ গাছের চারা সেবামুলক প্রতিষ্ঠান সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প শিমলা পল্লী তাডিয়াপাড়া এলাকায় এসব বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ী’র ব্যাবস্থাপক সঞ্জিত বিশ্বাস সভাপতিত্ব ও পরিচালনা করেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, বীর মুকিক্তযোদ্ধা আলী আকবর, প্রকল্পের পিএসসি সদস্য রেনু রাণী বৈদ্য, পাষ্টর খোকন চন্দ্র রায়, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
অনান্যদের মধ্যে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, সরিষাবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা সরিষাবাড়ী প্রতিনিধি ইসমাইল হোসেন, ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক সাহজারুল ইসলাম টিটো, সিনিয়র সহ সভাপতি সুলতান আহমেদ, বিজয় টিভি ও সময়ের আলো পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান সোহান, দৈনিক যয়িযায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি বাদশা ভূইয়া প্রমুখ সহ শিক্ষার্থী , অভিভাবক, রাজনৈতিক ব্যার্ক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত উপকরণগুলোর মধ্যে রয়েছে, স্কুল ব্যাগ-১৭৭ জন, ছাতা শংকর) ২২৭জন, প্রজেক্ট ড্রেস-২২৭জন, ড্রইং খাতা- ২২৭ জন,বিছানার চাদর-২২৭ জন, ২২৭ জনেকে ১টি করে স্বাস্থ্য সরঞ্জাম মেরিল সাবান, ডিটারজেন্ট, হোয়াইট প্লাস টুথপেস্ট বেবি ব্রাশ, ১৫টি মিনি শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ এবং ৩০ জন কে স্বাস্থ্য সম্মত টয়লেট সহ চায়না থ্রী , কাজী পেয়ারা ও মেহগনি গাছের চারা ২২৭ জনের মাঝে বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট