1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থী রিমনকে পারফরমেন্স বেজড গ্রান্টের পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
oplus_0

 

কামরুল হাসান,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি)-এর আওতায় কৃতি শিক্ষার্থী মো. রিমনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহছেন উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) আমিমুল এহসান শাহীন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক শামীম হোসাইন সোহেল, যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান আলী প্রমুখ।
একাডেমিক সুপারভাইজার এটিএম রূহুল আমিন বেগ অনুষ্ঠান সঞ্চালনা করেন। 
অনুষ্ঠানে যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী মো. রিমনের গর্বিত বাবা আবুল হোসেন ও মা জমিলা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট