1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

নরসিংদীতে সাংবাদিকের সপরিবারের হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে সাংবাদিক ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৯ জুলাই ২০২৫ ইং শনিবার সকালে নরসিংদীর প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিক

সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা লেখনির মাধ্যমে সমাজের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন। এ কারণে সাংবাদিকতা করিতে গিয়ে দুর্নীতিবাজ ক্ষমতাবানদের চক্ষুশূলে পরিণত হতে হয়। আকরাম হোসেন একজন সাহসী সাংবাদিক। তিনি দেশ টিভির মাধ্যমে নরসিংদীর দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছেন। এ কারণে অনেকে তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। এর ফলস্বরূপ তাঁর ও তাঁর পরিবারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো সময় তিনি অল্পের জন্য রক্ষা পান।বক্তারা আরও বলেন, এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুজনকে গ্রেপ্তার করা হলেও তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। পুলিশ এখনো ঘটনার মূল হোতাকে চিহ্নিত করতে পারেনি,যার কারণে আকরাম হোসেন এখনো হুমকির মুখে রয়েছেন। তাঁরা অবিলম্বে মূল হোতাকে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শাহাদাৎ হোসেন রাজু, তৌকির আহমেদ, ফাহিমা খানম, আশিকুর রহমান,মোস্তাক আহমেদ, শরিফ ইকবাল রাসেল খায়রুল ইসলাম, তৌহিদুর রহমান মিঠু, হৃদয় খান, এনামুল হক রানা, সুজন চন্দ্র বর্মণ, আমিনুর রহমান সাদি প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য, গত ৯ মে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসান সিএনজি ফিলিং স্টেশনে দুর্বৃত্তরা সাংবাদিক আকরাম হোসেন ও তাঁর পরিবারের ওপর হামলা চালায়। হামলায় তিনি ও তার সপরিবারে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট