1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

নিষ্পেষিত বাংলার কান্না

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

নেতা নেতায় দ্বন্দ্বে জর্জর,
ভাষণে আগুন, পথে কবর।
মতবিরোধে ঝরে রক্ত,
নীরব জনতা, ভয়েতে স্তব্ধ।

সমাবেশে বোমা, শ্লোগানে শ্বাস,
হয়রানির মামলা—স্বাধীনতার পরিহাস!
রাষ্ট্রীয় ছায়ায় চলে খেলা,
দূর্বার গতিতে ছুটছে ভেলা।

চাঁদাবাজের হাতের খড়গে
ব্যবসায়ীর রাত কাটে ভয়ের মোড়কে।
নারীর কান্না গুমরে ওঠে,
ধর্ষকের হাসিতে মানবতা কেঁপে উঠে।

ইতিহাসের পাতায় আগুন জ্বলে,
মুক্তিযুদ্ধ হারায় অন্ধগলির চোরাবালিতে।
বীরদের নাম ভুলে যায় জাতি,
রাজনীতির মঞ্চে বিক্রি হয় স্মৃতি।

এই বাংলার ঝাপসা আকাশ,
বিবেকের জমিনে নিশ্বাসহীন বিশ্বাস।
ভবিষ্যৎ যেন ধোঁয়ার কুয়াশা,
আতঙ্কে জন্মায় নতুন প্রজন্মের আশা।

তবু কি থামবে না এই নিপীড়ন?
তবুও কি গাইবে না প্রতিবাদের গান?
বাংলা জেগে উঠুক আবার—
সত্যের দীপ্তিতে হোক পুনর্জন্ম তার।

১৮/০৭/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট