1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ডোমারে গৃহবধূ হত্যা মামলায়,শ্বাশুড়ি রাজশাহীতে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার মামলায় অভিযুক্ত শ্বাশুড়ি ফারজিনা বেগম (৫৫) কে রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি টিম দুর্গাপুর উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার (১৫ জুলাই) তাকে ডোমার থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতে পাঠায়।

গ্রেফতারকৃত ফারজিনা বেগম উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এবং একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী। তিনি নিহত গৃহবধূর শ্বাশুড়ি এবং মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারিবারিক কলহের জেরে গত ২২ মে দিবাগত রাতে ফারজিনার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের আরও কয়েকজন সদস্য মিলে গৃহবধূকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধূ নিস্তেজ হয়ে পড়লে তাকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত গৃহবধূর বড় বোন বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী ফারুক হোসেন ও শ্বাশুড়ি ফারজিনা বেগমকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই ফারজিনা আত্মগোপনে ছিলেন। মামলাটি পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, গৃহবধূ হত্যা মামলার ২ নম্বর আসামি ফারজিনা বেগমকে র‌্যাব রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার ১ নম্বর আসামি, নিহত গৃহবধূর স্বামী ফারুক হোসেনকে আগেই গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট