1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রকৌশলী শহিদুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জামালপুর হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম (খোকন) সভাপতি মনোনীত হয়েছেন।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেওয়া হলো।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. সোহরাব আলী (শিক্ষক সদস্য), মোহাম্মদ খোকন মিয়া (অভিভাবক সদস্য) ও সদস্য সচিব সরোয়ার হোসেন প্রধান শিক্ষক পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
নবগঠিত এডহক কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম (খোকন) বলেন, ‘আমি পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আমি এসএসসি ২০০২ সালের শিক্ষার্থী ছিলাম। স্কুলের সঙ্গে আমার কিশোর জীবন জড়িত। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই বিদ্যালয় প্রাঙ্গনে কাটিয়েছি। বর্তমানে স্কুলের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি। আমাদের এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সরকারি-বেসরকারি চাকুরিজীবী হিসেবে নিয়োজিত আছেন। বিদ্যালয়টির পরিবেশ সুন্দর ও শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করছি।
বিদ্যালয়টির পরীক্ষার ফলাফল এবং শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবো’ আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আমি সর্বাত্বক চেষ্টা করবো। এক্ষেত্রে নতুন কমিটির পাশাপাশি স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা, পরামর্শ প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট