1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

জামালপুরে ৭ উপজেলার স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১ তম গ্রেডে উন্নতি করণসহ ছয় দাবিতে জামালপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকাল ৮ থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে ৭ উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারীরা অংশ নেয়। তাদের দাবি স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন।
অবস্থান কর্মসূর্চী চলাকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক তাহেরুল আলম মনি, দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আহসান হাবিব জুয়েল বক্তব্য রাখেন। তারা বলেন, ইতিপূর্বেও আমাদের আশ্বস্ত করা হয়েছে। আমরা কর্মসূর্চীতে ছিলাম আশ্বস্ত করার পর ঘরে ফিরে গেছি। কাজে যোগদান করেছি। কিন্তু ফলাফল জিরো। আমরা বৈষম্যের শিকার। অবহেলিত হয়ে রয়েছি। আমাদের কোন দাবি বাস্তবায়ন হয়নি। আমরা টেকনিক্যাল কাজ করি। কিন্তু আমাদের  টেকনিক্যাল কোন মর্যাদা দেয়া হয় না। আমরাই একমাত্র স্বাস্থ্য সহকারি জাতি  যে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের দ্বার গোড়ায় পৌঁছে ইপিআই কার্যক্রম করি। ১১তম গ্রেড দিতে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর  আন্দোলনের হুশিয়ার দেন তারা৷ 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট