1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে স্কুলের গাছ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই চুরির চেষ্টা করেন।

রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ—উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।

পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম অভিযোগ করেন, ছাত্রদল নেতা আশরাফুলের নেতৃত্বে গাছ কাটার সময় যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় আসাদুজ্জামান বলেন,আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুল বন্ধের দিনে গাছ চুরি করতে আসে আশরাফুল। প্রধান শিক্ষক কিছুই জানতেন না। তাকে আটক করলে সে বলে,আমি এই স্কুলের প্রেসিডেন্ট। আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না। এর আগেও সে চুরি করে গাছ কেটেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক লিটন ইসলাম মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত আশরাফুল আলম বলেন,আমরা স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেছি। সে অনুযায়ী কিছু পুরোনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নেই। সামনে অভিভাবক সমাবেশ তাই বন্ধের দিনে কাজটি করতে এসেছি। এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিল না, যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন,বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট