1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

নরসিংদীর পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে ডাকাতি মামলায় গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির হোসেনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। সম্প্রতি কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতি ও লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর: ৪/৭/২৫) প্রধান

আসামি হিসেবে তাকে ৬/৭/২৫ ই শুক্রবার রাতে নরসিংদী শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।পলাশ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মনিরকে গ্রেফতার করেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।এজাহার সূত্রে জানা গেছে, কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রলারে করে সশস্ত্র দুর্বৃত্তরা প্রবেশ করে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এসময় কর্মরত ৭ শ্রমিক আহত হন এবং ল্যাপটপ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয় । তদন্তে উঠে আসে, এই ঘটনায় এসআই মনির সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং হামলার পেছনে তার পরিকল্পনা ও মদদ রয়েছে।এছাড়াও এসআই মনিরের বিরুদ্ধে পূর্বে ওয়ারেন্ট ভুক্ত আরও একটি মামলা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।পলাশ থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা তাকে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ডাকাতি মামলায় গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
একসময় রাজনীতির মাধ্যমে পরিচিত হয়ে ওঠা এসআই মনিরের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে গ্রেফতারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা হিসেবে মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট