1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি শাহীন তালুকদার,সাধারন সম্পাদক পিন্টু নির্বাচিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

সোহেল রানা  সরিষাবাড়ী প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সরিষাবাড়ী পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বহুল প্রতীক্ষিত জাকজমক পরিবেশে এই সম্মেলনে ৬৩৯ জন কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ৩৭১ ভোট ,

সাধারন সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর সভাপতি প্রার্থী গোলাম রব্বানী লেকু- ২৩০ ভোট, সাধারন সম্পাদক প্রার্থী শাহ আফরাফুল আলম ফকির – ২৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নব নির্বাচিত পৌর বিএনপি’র সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন তিনি উপজেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এবং সাবেক পৌর মেয়র। সাধারন সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু তিনি জেলা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক হিসেবে দলীয় পদে রয়েছেন।
দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দুপুরে ২য় পর্বে ৬৩৯ জন কাউন্সিলরের গোপন ব্যালটে ভোট গ্রহন শেষে রাত ৮ টায় ফলাফল ঘোষনা করা হয়। গতকাল শনিবার (৫ জুলাই) সরিষাবাড়ী পৌর বিএনপি’র আয়োজনে সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। উদ্বোধক হিসেবে, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে,সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, জামালপুর পৌর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল , সহ প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস। সম্মেলনে পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল বারেক এর সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন সম্মেলন পরিচালনা করেন।
দীর্ঘদিন পরে এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন নেত্-াকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট