1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

নরসিংদীর মাধবদী বাজারে প্রায় শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

লনরসিংদীর মাধবধীতে অদ্য ৪ জুলাই শুক্রবার ভোর ৫টার দিকে মাধবদী বাজারের মুড়ি ও স্বর্ণ পট্টি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁচ্ছে এবং স্থানীয়দের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর সকাল ৭টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে সম্পূর্ণ আগু নিয়ন্ত্রণে আনতে ৫ ঘন্টা সময় লাগে, এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মাধবদী বড় মসজিদ থেকে মাইকে আগুন লাগার খবর প্রথমে প্রচার করা হলে স্থানীয় এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভাতে ছুটে আসেন। মূহুর্তের মধ্যে আগুন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। এরপর একে একে দমকল বাহিনীর মাধবদী, নরসিংদী ও পলাশ স্টেশনের ৭টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের তীব্রতায় মুদি,খাদ্যপণ্যের এবং স্বর্ণের প্রায় শতাধিক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও বলতে পারছেন না কেউ। অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুতই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে একে একে আরও ইউনিট যুক্ত হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টা পর্যন্ত সময় লাগে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, কি কারণে আগুনের সূত্রপাত ঘটে তা সঠিক এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট