1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ

বকশীগঞ্জের মাদরাসা শিক্ষার্থীর লাশের সন্ধার নেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে নেমে মো.আব্দুল্লাহ (১০) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সকাল থেকে ৪ ঘন্টা অভিযানের পরও উদ্ধার করতে পারে নি ডুবুরী দল। এর আগে শনিবার ২৮ জুন বিকালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ এলাকায় নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়।
নিখোঁজ আব্দুল্লাহ বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামরুল ইসলামের ছেলে। সে স্থানীয়ি একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশুনা করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জব্বারগঞ্জ এলাকায় অবস্থিত খালার বাড়িতে বেড়াতে যায় মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহ।
বিকালে খালার বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে নামে সে । এক পর্যায়ে স্রোতের তোড়ে নদীতে তলিয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মিললে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত খুঁজে ব্যর্থ হয়। পরে আজ রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল দশানী নদীতে উদ্ধার অভিযান চালায়। সকাল থেকে ৪ ঘন্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ আব্দুল্লাহকে উদ্ধার করতে না পেরে ফিরে যান তাঁরা।
জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান জানান, ৪ ঘন্টা অভিযানের পরও মাদরাসা শিক্ষার্থী আব্দুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট