1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

মানবতার আর্তনাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

রক্তে ভেজা রাজপথ ধরে হেঁটে চলে শিশু-কাফেলা,
পিঠে ব্যথা, চোখে খরা—তবু থামে না প্রাণের মেলা।
মায়ের কোল শূন্য আজ, বাবার মুখে ব্যথার রেখা,
বাঁচার তৃষ্ণা ধুলায় গড়া, হৃদয় যেন জ্বলন্ত শেখা।

পাঁচতারা সভ্যতা চেয়ে চেয়ে হাসে—
আকাশ জুড়ে যুদ্ধবিমান, নিচে মৃতদেহের বাসে।
বাজার ঘাটে চালের মূল্য স্বর্ণের চেয়েও দামি,
তিনবেলার খাবার যেন স্বপ্ন, শুধু ফাঁকি আর ফাঁকি।

টিভি চ্যানেলে খবর আসে—
‘আজও মরলো শত শত নির্দোষ প্রাণ;
পাশেই বিজ্ঞাপন—
‘নতুন ব্র্যান্ডে সুখের ঝলক!’
এ কেমন যুগ? এ কেমন বাণী?
মৃত্যুর মাঝে সুখের গানই বাজে যেন প্রাণে হানি।

প্যালেস্টাইন হোক, ইউক্রেন হোক,
ইসরাইল হোক, ইরান হোক,
পাকিস্তান কিংবা কাশ্মীর হোক,
রক্তে রাঙা সেই সব চোখ।
রোহিঙ্গা শিশু, সুদানী মায়েরা—
সবার কণ্ঠে এক সুর, ‘আমাদের কী ছিল অপরাধ; হায়রে সায়েরা?

ভবিষ্যতের খাতা খুলে দেখি—সব পাতা লাল, কালি নয় রক্তে লেখা,

বিজ্ঞানী বলে “চাঁদে যাচ্ছি”,
কিন্তু ধরায় ভাত নেই আজ বহু মুখে দেখা।

শিশু শেখে না ছড়া-কবিতা,
শিখে কিভাবে পালাতে হয় জীবন বাঁচাতে;;
ছবি আঁকে না রঙ-তুলিতে,
শুধুই আঁকে কফিন, আঁধার কফিন—আকাশ-গলিতে।

প্রতিটি রাত জেগে থাকে,
আলোকবর্ষ দূরের এক বিস্ময়ে—
যেখানে মানুষ কেবল মানুষ নয়,
ক্ষমতার পুতুল, যন্ত্রের রক্তময় খেলাঘরে।

তবুও কবি লিখে চলে—
ভালোবাসা, প্রতিরোধ আর স্বপ্নের কবিতা,
কারণ এই ধ্বংসস্তূপেও হয়তো কোনোদিন
ফুটে উঠবে নতুন সূর্য, নতুন বাঁচার সংগীতিতা।

তুমি যেই হও—
গরিব কিংবা শরণার্থী, কিংবা যুদ্ধের যাত্রী,
এই কবিতা তোমারই জন্য—
একটুখানি নিঃশ্বাস, একফোঁটা জীবন,একমুঠো পাথেয় আশা।
২৬ জুন, ২০২৫ খ্রিঃ.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট