1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি

পিংনা ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন, মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়েছে।


পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পিংনা এলাকার তারাকান্দিত -ভুয়াপুর মহাসড়ক, সকাল বাজার ও আমতলা এলাকা পদক্ষিণ করে পিংনা কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় যুবদল-নেতাকর্মীরা।
পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবদলনেতা নুরুল ইসলাম মণ্ডল, সাবেক ছাত্রদলনেতা মকবুল হোসেন, মোহাম্মদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাহানশাহ, যুবদলনেতা রবিন তালুকদার, রাজিবুল ইয়াসিন, ওয়াড যুবদলের সভাপতি বদিউজ্জামাল বদি, সেলিম রেজা, সাবেক ছাত্রনেতা সুমন ভূঁইয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০২০ সালে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মো. মিজানুর রহমানকে সভাপতি, জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক ও শাহ জামালকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় উপজেলা যুবদল। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ করতে পারেনি ইউনিয়ন যুবদল কমিটি। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বর্তমানে যুবদলের সাংগঠনিক কার্যক্রম জিমিয়ে পড়েছে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থেকেও অনেকেই নতুন নেতৃত্বে আসতে পারছেন না। জিমিয়ে পড়া পূর্বের কমিটি ভেঙে দিয়ে আহব্বায়ক কমিটির মাধ্যমে পিংনা ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান বক্তারা।

এ ব্যাপারে পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান জানান, সম্মেলনের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কোন অনুমোদন উপজেলা কমিটি দেয় নাই। একটা কমিটির তালিকা করে পাঠিয়েছি। কিন্তু সেটি অনুমোদন হয়নি 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট