1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

বকশীগঞ্জে এনসিপিতে আওয়ামী লীগকে পুনর্বাসন, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরেরর বকশীগঞ্জে জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 


রোববার (২২ জুন) দুপুরে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষপ্তি বক্তব্য রাখেন বকশীগঞ্জ গণ-অধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’দ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ আলামিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম, ছাত্র-জনতার প্রতিনিধি কাজল খন্দকার।
বক্তারা সদ্য ঘোষিত বকশীগঞ্জ উপজেলা এনসিপির কমিটিতে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়ে কমিটি বিলুপ্তির দাবি জানান এবং ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী ও এমদাদুল হক মিলনকে যুগ্ম সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের পর থেকে যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের দোসর দাবি করে আসছে জলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিরা। ছাত্র প্রতিনিধিদের দাবি কৌশলে এনসিপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট