1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

বিষন্নতার মেঘ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

মনের আকাশে জমেছে যে ধূসর মেঘ,
সে কি কেবল বেদনার?
না কি সেই বৃষ্টির শব্দে—
নতুন কোন পল্লীর ঘ্রাণ জাগে ঘাসফড়িংয়ের ডানায়?

পৃথিবীর বুক জুড়ে যখন ঝরে পড়ে
বিষন্ন মেঘের রিমঝিম দীর্ঘশ্বাস,
তখন বটগাছের পাতায়, ধানক্ষেতে,
একটি সুপ্ত প্রাণ উঁকি দেয় ধীরে।

চেনা মাঠে হঠাৎ ভিজে ওঠে যমুনা নদীর সোঁদা জল,
মাঠপথে হেঁটে যায় এক কৃষক, তার হাতে পুরোনো বীজ,
সে জানে না—এই বৃষ্টিতে কত জন্ম রয়ে গেছে
আধোঘুমের গর্ভে অপেক্ষমাণ।

প্রকৃতি তখন খুশিতে হেলে পড়ে দক্ষিণ হাওয়ায়,
একটি পাখি উড়ে যায় নীল কুয়াশার দেশে—
তার ঠোঁটে ধরা থাকে
প্রেম, পঁচে যাওয়া সময়, আর এক বিন্দু আলো।
২১/০৬/২০২৫ খ্রিঃ.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট