1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

কাজিপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
‘দেশী ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১ টায় কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন ঘোষণা করেন ইউএনও দেওয়ান আকরামুল হক। এতে সভাপতিত্ব করেন উপজেলা  কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।
এ মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এতে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং ফলচাষে কৃষকদের উৎসাহিত করেন।ফল মেলা উদ্বোধনের পূর্বে একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়ে উপজেলায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  আবার একই স্থান গিয়ে  শেষ হয়।
পরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রোপা আমন ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও দেওয়ান আকরামুল হক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপাআমন  ১৭০০ জন কৃষকদের মধ্যে প্রত্যেক বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ,ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি।এছাড়া হাইব্রিড মরিচ, লেবু, নরিকেল, তাল, গ্রীষ্মকালীন শাকসবজী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার সহায়তা প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,
অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ,কৃষি সম্প্রসারণ অফিসার
মোঃ মোজাহিদুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান সহ প্রান্তিক কৃষক গণ, গণমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট