1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

প্রেমঘটিত কারণে প্রাণ হারালো রায়হান লাশ মিললো সেপটিক ট্যাংকে,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলা ৩নং ভাইটকান্দি ইউনিয়নের নিখোঁজ নবম শ্রেণির ছাত্র রায়হান (১৭)-এর লাশ অবশেষে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে (১৬ জুন) ফুলপুর উপজেলার ভাইটকান্দি মোড়ে একটি বাসার পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রেমঘটিত কারণে রায়হানকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ১৩ জুন রাত ১১টা থেকে রায়হান নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ১৫ জুন তার ভাই মামুন ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ৫৯৫।
জানা গেছে, পার্শ্ববর্তী বাড়ির শেখ ফরিদের মেয়ে এবং রায়হানের সহপাঠিনীর সাথে রায়হানের প্রেমের সম্পর্ক ছিল। চলতি বছরের ১৫ জানুয়ারি এই প্রেমের সম্পর্কের জেরে মেয়ের বাবা শেখ ফরিদ (ফালান), হাতেম আলীর ছেলে মুঞ্জু এবং মেয়ের ভাই সাগর রায়হানকে আটক করে মারধর করে। সে সময় রায়হানকে হুমকি দেওয়া হয়েছিল যে, মেয়ের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ‘জীবনের জন্য শেষ করে দেওয়া হবে’। এই মারধরের ঘটনায় রায়হানের মা জোছনা খাতুন জানুয়ারিতেই ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।
এদিকে, রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের পরিবার ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে। এ ঘটনার তদন্ত কর্মকর্তা ফুলপুর থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মেয়ের বাবা শেখ ফরিদ ও মেয়ের ভাই সাগরের ঘরে তালা ঝুলিয়ে পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা এবং প্রেমঘটিত বিরোধের জেরেই রায়হানকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট