1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

নিখোঁজের পাঁচ ঘণ্টা পর মিলল কৃষকের লাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদী পার হতে গিয়ে পানিতে ডুবে আব্দুস সামাদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

রোববার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা রথখোলা ঘাটে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ (পাগলা সামাদ) উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের মৃত সুনুরুদ্দিনের ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বক্কর সিদ্দিক জানান, সামাদ পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা গ্রামে তার ফুফাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে রথখোলা ঘাটে ঝিনাই নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট