1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

গরু কোরবানি দিতে গিয়ে আহত-১২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

ইসলামপুরে পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দেওয়ার সময় গরুর লাথি ও ছুরিকাঘাতে অন্তত ১২জন আহত হয়েছেন। শনিবার ৭ জুন সকাল ১১টা পর্যন্ত আহতরা চিকিৎসা নিতে ভীড় করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।
আহতদের মধ্যে কেউ গরুর লাথিতে আহত হয়েছেন, আবার কেউ ধারালো ছুরি ব্যবহারের সময় অসাবধানতায় আহত হয়েছেন বলে জানা গেছে।
পৌরসভার বাটিকামারী এলাকার ইকবাল হোসেন (৩০) জানান, কোরবানির সময় গরু লাফিয়ে উঠে লাথি মারলে তার ডান হাতের মাঝের আঙুল ভেঙে যায়।
অপরদিকে ইসলামপুর সদর ইউনিয়নের পচাঁবহুলা গ্রামের ইলিয়াস (২৮) বলেন, “গরুর মাংস কাটার সময় ছুরির ফাঁকে পড়ে বাম হাতের কব্জির কিছু অংশ কেটে যায়।”
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হোসেন বলেন, “সকাল থেকে এ পর্যন্ত ১২ জনের মতো আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই গরুর আঘাত ও ছুরি লাগার কারণে আহত হয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা ও সেলাই দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট