1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিমকে বাসায় পৌছে দিলেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

শারীরিক অবস্থা, বয়স বিবেচনা ও সুনির্দিষ্ট অভিযোগ-মামলা না থাকায় সাবেক ভুমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে মুক্তি দিলে জামালপুর সদর থানা পুলিশ।
মঙ্গলবার ২৭ মে রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের কাচারীপাড়ায় তার নিজ বাড়িতে পৌঁছে দেয় সদর থানা পুলিশ। এ সময় তার স্ত্রী সালমা বেগমও ছিলেন।
জানা যায়, বিকেলে জমি বিক্রির জন্য শেরপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিয়ে যান সাবেক মন্ত্রী হীরা। খবর পেয়ে স্থানীয় শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন। এ সময় নেতাকর্মীরা মন্ত্রীর ফাঁসির দাবি করে স্লোগান দেন। শেরপুর সদর থানার পুলিশ তাকে হেফাজতে নেয়ার পর থানায় নেয়। তার স্ত্রীও সঙ্গে ছিলেন। তবে মন্ত্রীর ব্যবহৃত গাড়ি নেতাকর্মীরা সাব রেজিস্ট্রার অফিসে রেখে দেন।
এদিকে শেরপুর থানা পুলিশ রাতে তাকে জামালপুর সদর থানায় পাঠানো হয়। এ সময় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় বয়স এবং অসুস্থতা বিবেচনায় রাত ১১টায় তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, শেরপুরের থানাগুলোতে সাবেক এই ভূমিমন্ত্রীর নামে কোন মামলা নেই। তাই তাকে ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে জামালপুরের কোনো থানায় মামলা নেই। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও লোপ পেয়েছে। বিষয়গুলো বিবেচনায় এনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট