1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে সমন জারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। শনিবার (২৪ মে) বিকেলে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদ হাসানসহ দুইজন আসামীর বিরুদ্ধে সমন জারি করেন।
মামলা সূত্রে জানা গেছে, তথ্য প্রতিমন্ত্রী থাকাকালীন এক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজের টক-শোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন ডাক্তার মুরাদ হাসান। অসৎ উদ্দেশ্যে এই মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যে তারেক রহমান ও জাইমা রহমানের ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ট্রাক মালিক সমিতির সহ সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা রুমেল সরকার বাদী হয়ে মামলটি দায়ের করেন। মামলায় ডাক্তার মুরাদ হাসান ছাড়াও টক-শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামী করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুন। ওইদিন আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট